মা সম্পর্কে বিখ্যাতদের যত উক্তি
মধুর তম শব্দ ‘মা’।
ত্রি-ভূবনের সবচেয়ে মধুরতম শব্দ ‘মা’। আজ মে মাসের দ্বিতীয় রোববার। ‘বিশ্ব মা দিবস’। প্রতিবছর এই দিনটি পালিত হয় বিশ্ব মা দিবস হিসেবে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি। প্রতিটি মা সন্তানদের ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করে পৃথিবীতে আলোর মুখ দেখায়। মা আমাদের সবার প্রিয়। সন্তানের জন্য মায়ের ভালোবাসা কিংবা মমতার কোনো তুলনাই হয় না। মায়ের প্রতি ভালোবাসা জানানোর আজ এক বিশেষ দিন। আজকাল নিজেকে নিয়েই সবাই ব্যস্ত থাকেন। সেই ব্যস্ততা কমিয়ে মায়ের সঙ্গে এই দিনের যদি কিছুটা সময় কাটানো যায় নিঃসন্দেহে মায়ের মন আনন্দে ভরে উঠবে।
জীবনে মায়ের অবদান বোঝাতে বিখ্যাত ব্যক্তিরা তাই বিভিন্ন সময় নানা ধরনের উক্তি দিয়েছেন।
• তোমাদের জন্য মায়ের পায়ের নিচেই রয়েছে তোমাদের জান্নাত : মহানবী হজরত মুহম্মদ (স.)
• যার মা আছে সে কখনই গরীব নয় : আব্রাহাম লিংকন
• মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক লুসিয়া মে অরকটের ভাষায়, 'মা সব কিছু ক্ষমা করে দেন। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও মা কখনো সন্তানকে ছেড়ে যান না'।
• আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন, 'আমি যা হয়েছি বা ভবিষ্যতে যা হতে চাই তার সব কিছুর জন্য আমি আমার মায়ের কাছে ঋণী'।
• ইংরেজ কবি রবার্ট ব্রাউনিংয়ের ভাষায়, 'সব ভালোবাসার শুরু এবং শেষ হচ্ছে মার্তৃত্বে'।
• আমেরিকান চিকিৎসক ও দার্শনিক ডা. দেবীদাস মৃধা বলেন,' মা হচ্ছেন প্রকৃতির মতো। যেকোন পরিস্থিতিতে তিনি তার সন্তানের প্রশংসা করেন'।
• আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই : মিশেল ওবামা
• মা আমাদের সবসময় এটা বোঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময় : নোরা এফ্রন
• ফরাসী সম্রাট নেপোলিয়ন বেনোপার্ট মাকে নিয়ে অনেক কথাই বলেছেন জীবনে। তিনি বলেন, 'আমার জীবনের সফলতা এবং যা কিছু অর্জন সব কিছুর জন্য আমি আমার মায়ের কাছে ঋণী।' তিনি আরও বলেছেন, 'আমাকে শিক্ষিত মা দাও। আমি প্রতিজ্ঞা করছি, তোমাদের একটা সভ্য, শিক্ষিত জাতি উপহার দেব'।
• মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।
‘মা’ কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, মায়ের চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই।’- হ্যাঁ, সত্যিই তাই। মাত্র একটি অক্ষরের শব্দ ‘মা’। কিন্তু পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ এটি। পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ এটি। অর্থে অনবদ্য। শ্রুতিতেও মধুময়। মা ডাক শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়াবী সুন্দর এক মুখ। যে মুখে লেগে থাকে স্নেহ, মমতা আর ভালোবাসা।
আজকের এই দিনে উপহার হিসেবে মাকে নিজের হাতের তৈরি বিশেষ কার্ড, মাকে নিয়ে ঘোরাঘুরি, কেনাকাটা কিংবা বাইরে খাওয়াদাওয়া করলে মায়ের জন্য দিনটি অন্যরকম হয়ে উঠবে। যদিও ৩৬৫ দিনও মাকে ভালোবাসা জানানোর জন্য পর্যাপ্ত নয়। তারপরও একটা দিন যদি শুধু মায়ের জন্য উৎসর্গ করা যায় সেটা তার কাছে দারুন এক উপহার হবে। মা যেমন সন্তানকে পরম মমতায় আগলে রাখেন সারাজীবন,তেমনি সন্তানের কাছেও মায়ের গুরুত্ব সীমাহীন। জীবনের প্রতি পরতে পরতে মায়ের প্রতি সন্তান কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে পিছপা হয় না।

No comments