তৃতীয় দিনের অনশনে কুয়েটের ২৭ শিক্ষার্থী
একদফা দাবিতে আমরণ অনশনের তৃতীয়দিন পার করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ২৭ শিক্ষার্থী। ইতিমধ্যে ৪ জন অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার বিকাল ৪টার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় কয়েকজন শিক্ষার্থী ভিসি’র পদত্যাগের দাবিতে অনশনে বসেন।
যদিও কুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছিলেন।
অন্যদিকে, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সিআর) আবরার কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছিলেন। মঙ্গলবার কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনালাপকালে তিনি এ আহ্বান জানান।
আজ বুধবার কুয়েট ক্যাম্পাসে আসার কথা রয়েছে তার।
গত ১৮ ফেব্রুয়ারি সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে কুয়েটে অচলাবস্থার সৃষ্টি হয়। ঈদের ছুটির পর ১৩ এপ্রিল কুয়েট প্রশাসনের নির্দেশনা অমান্য করে ক্যাম্পাসে প্রবেশ করেন কতিপয় শিক্ষার্থী। পরদিন ছয়টি হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা।
এএইচ

No comments