১ম ওয়ানডে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টা থেকে মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।
এদিকে, প্রায় ৪ বছর পর একাদশে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। একাদশে তিন পেসার, ওপেনিংয়ে তানজিদ তামিম ও সাইফ হাসান। একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
এর আগে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।

No comments